‘মা হয়েছি’, জানালেন অভিনেত্রী মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রথমবারের মতো মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে

2026-11-22T16:32:41+06:00
2026-11-22T16:32:41+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘মা হয়েছি’, জানালেন অভিনেত্রী মৌসুমী হামিদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম 
⏲
প্রথমবারের মতো মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ।

মা হওয়ার খবর জানিয়ে গণমাধ্যমকে মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না। জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা- এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে।’

গত জুলাইয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনার পাশাপাশি স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী। মৌসুমী জানান, তাদের বন্ধুত্বের বয়স ১৪ বছর। দীর্ঘদিনের এই বন্ধুত্ব ও চিন্তাভাবনার মিল থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মৌসুমী হামিদ। এক যুগেরও বেশি সময় ধরে তিনি নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে কাজ করছেন। তবে আপাতত অভিনয়ের ব্যস্ততা থেকে দূরে থেকে সন্তানকে সময় দিতে চান তিনি।

এ বিষয়ে মৌসুমী হামিদ বলেন, ‘অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব না। আরও কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করব।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement