বিজয়ের যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। সম্প্রতি অভিনেত্রী প্রেমার

2026-11-22T16:35:58+06:00
2026-11-22T16:35:58+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
বিজয়ের যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। সম্প্রতি অভিনেত্রী প্রেমার ইউটিউব চ্যানেলে এক আড্ডায় নিজের দাম্পত্য জীবনের বোঝাপড়া, অতীতের সমালোচনা এবং নতুন সিনেমা ‘মাইসা’র অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ‘পুষ্পা’খ্যাত রাশমিকা।

বিজয়ের কোন দিকটি সবচেয়ে বেশি পছন্দ- এমন প্রশ্নের উত্তরে রাশমিকা জানান, সাধারণত তাকে বিজয়ের অপছন্দের দিক নিয়েই বেশি প্রশ্ন করা হয়; অথচ বিজয়ের এমন অনেক গুণ রয়েছে, যা তিনি গভীরভাবে ভালোবাসেন।

রাশমিকা বলেন, “এর মধ্যে একটি হলো সেই গভীর ভালোবাসার অনুভূতি। অনেক সময় তাকে এটা মুখে বলতে হয় না, আমি তা দেখতে পাই। এটা কোনো ভাসা ভাসা ব্যাপার নয়; ভালোবাসার এক অন্য মাত্রা, যা আমি সত্যিই ভালোবাসি।”

সম্পর্কের ভিত্তি নিয়ে রাশমিকার ভাষ্য, পারস্পরিক স্বাচ্ছন্দ্যবোধ ও বোঝাপড়ার ওপরই একটি সম্পর্ক টিকে থাকে। স্বপ্ন, ঘর এবং জীবনের সবকিছু ভাগাভাগি করার মধ্য দিয়ে সম্পর্কের অলিখিত নিয়মগুলো তৈরি হয়; বিয়ের সময় নাগাদ সেগুলো এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে আলাদা করে বলার দরকার পড়ে না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গোপনে বাগদান সেরেছিলেন রাশমিকা ও বিজয়, যা উদয়পুরে তাদের বিয়ের মাত্র কয়েক দিন আগে প্রকাশ্যে আসে। এর আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিজয়ের মন্তব্য, বাগদানের আংটি ও প্রাক-বিবাহ অনুষ্ঠান ঘিরে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়েছিল। সে সময় কটাক্ষ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে ইনস্টাগ্রামে বিবৃতি দেওয়ার পাশাপাশি হায়দরাবাদ সাইবার ক্রাইমে অভিযোগও করেছিলেন তারা।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি নতুন সিনেমা ‘মাইসা’র প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাশমিকা। নবাগত নির্মাতা রবীন্দ্র পুল্লে পরিচালিত এই চলচ্চিত্রে তাকে একজন গোন্ড আদিবাসী নারীর চরিত্রে দেখা যাবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement