ওজেম্পিক ও সার্জারির গুঞ্জন নাকচ করলেন ফ্লোরেন্স পিউ

বিনোদন ডেস্ক

বিনোদন

ওজন কমানোর ওষুধ ব্যবহার ও মুখে অস্ত্রোপচার করানোর গুঞ্জন নাকচ করেছেন ‘ওপেনহাইমার’ ও ‘ডিউন’ তারকা ফ্লোরেন্স পিউ। একই

2026-11-23T15:01:31+06:00
2026-11-23T15:01:31+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
ওজেম্পিক ও সার্জারির গুঞ্জন নাকচ করলেন ফ্লোরেন্স পিউ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ওজন কমানোর ওষুধ ব্যবহার ও মুখে অস্ত্রোপচার করানোর গুঞ্জন নাকচ করেছেন ‘ওপেনহাইমার’ ও ‘ডিউন’ তারকা ফ্লোরেন্স পিউ। একই সঙ্গে চেহারা ও শারীরিক গঠন নিয়ে মানুষের মন্তব্যের প্রবণতারও সমালোচনা করেছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডসে অংশ নেন ফ্লোরেন্স। অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ ওজন কমানোর ওষুধ ওজেম্পিক নেওয়ার দাবি করেন; কেউ আবার মুখে ফিলার, চোখের অস্ত্রোপচার, নাকের সার্জারি ও চোয়ালের আকৃতি পরিবর্তনের মতো প্রসাধন প্রক্রিয়ার কথা বলেন। এরপর নিজের ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট দেন তিনি।

ফ্লোরেন্সের ভাষায়, ‘আমি কখনও ওজেম্পিক ব্যবহার করিনি। মুখে কোনো অস্ত্রোপচারও করাইনি।’

ঘুম থেকে উঠে নিজের শরীর ও চেহারা নিয়ে হাজারো মানুষের আলোচনা দেখা তাঁর জন্য চাপের বলে উল্লেখ করেন তিনি। নাকের গঠন নিয়ে মন্তব্যে বিস্ময় প্রকাশ করে ফ্লোরেন্স জানান, জন্ম থেকেই তাঁর নাকের গঠন এমন।

নিজের শারীরিক পরিবর্তনের কারণও তুলে ধরেছেন এই অভিনেত্রী। চলতি বছর ৩০ বছরে পা দেওয়ার পর জীবনযাপনে পরিবর্তন আনেন তিনি। অ্যালকোহল গ্রহণের অভ্যাসে বদল, নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চার মাধ্যমে শক্তি বাড়ানোর ওপর জোর দেন। ব্যক্তিগত প্রশিক্ষকের অধীনে অনুশীলন করে এখন একটানা ছয়টি পুলআপ করতে পারেন তিনি। তাঁর মূল লক্ষ্য ছিল ওজন কমানো নয়, পেশির শক্তি বাড়ানো; এসব পরিবর্তনের পরও ওজন কমেছে মাত্র দুই পাউন্ড।

ফ্লোরেন্স জানান, শারীরিক গঠন নিয়ে এমন মন্তব্যের মুখে তিনি আগেও পড়েছেন। ২০২২ সালে ডিজাইনার ভ্যালেন্তিনোর স্বচ্ছ পোশাক পরার পর শরীর নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন এবং তখনও প্রতিবাদ করেছিলেন। এবারও একই অবস্থানে রয়েছেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ছবি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ফ্লোরেন্স। তাঁর দাবি, মুখে প্রসাধন প্রক্রিয়া নেওয়ার এআই-সৃষ্ট ছবি প্রকাশের অভিযোগে চলতি বছর কয়েকটি প্রকাশনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। ওইসব ছবিকে বাস্তব দেখিয়ে তাঁর নামে বোটক্স ও লিপ ফিলার ব্যবহারের প্রচারণার কথা বলা হয়েছিল বলে অভিযোগ তাঁর। এতে ভাবমূর্তির ক্ষতি হয়েছে বলে জানান ফ্লোরেন্স।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ ক্রাইম টাইটান্স
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
সিলেটে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন
সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement