অভিনেতা সোহেল খান মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন

নাটক ও চলচ্চিত্রের পরিচিত অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক

2026-11-24T16:28:59+06:00
2026-11-24T16:28:59+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
অভিনেতা সোহেল খান মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নাটক ও চলচ্চিত্রের পরিচিত অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে ভর্তি করা হয়।

প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন সোহেল খান। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত হন। তাঁর অভিনয়জীবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বিশেষ ভূমিকা ছিল। 

সোহেল খান নিজেই একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছিলেন, ফারুকী তাঁকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করেছেন এবং চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পী তৈরিতে কঠোর ছিলেন। বয়সে ছোট হলেও অভিনয়ের প্রয়োজনে ফারুকীর কাছে বকুনি ও মার খাওয়ার কথাও তিনি জানিয়েছিলেন, তবে এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

এসব চলচ্চিত্রে তিনি পার্শ্বচরিত্র ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’ এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে তিনি অভিনয় করেন। 

এছাড়া ২০২৫ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় একটি গ্যারেজের মালিকের চরিত্রে দেখা গেছে তাঁকে। ওই সিনেমায় সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement