বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের অভিন্ন ইতিহাস

2026-11-27T18:55:22+06:00
2026-11-27T18:55:22+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম 
⏲
বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কথা তুলে ধরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত নৈশভোজে এসব কথা বলেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ দুই দেশের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম হিসেবে উল্লেখ করেন। তিনি অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সংসদীয় পর্যায়ে যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

একই দিন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম উর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরিফ। অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রায় স্বস্তি আনতে দলটির প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

এছাড়া চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে সাক্ষাৎকালে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে চীনের মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করা ‘শেনঝো-২৪’ মিশনকে পাকিস্তান ও চীনের দৃঢ় বন্ধুত্বের জীবন্ত প্রমাণ বলে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

দেশের স্বাস্থ্যসেবা ও রোগ নজরদারি কার্যক্রম জোরদারে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) এবং প্রাদেশিক সরকারগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ। পাশাপাশি রত্নপাথর খাতের রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন, আধুনিক খনন প্রযুক্তি চালু এবং দক্ষ জনবল তৈরিতে মাস্টার ট্রেইনারদের শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে প্রশিক্ষণের জন্য পাঠানোর নির্দেশনা দিয়েছেন তিনি। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement