ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপ-শিক্ষামন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

মধ্য গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।

2026-11-26T17:33:53+06:00
2026-11-26T17:33:53+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপ-শিক্ষামন্ত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম 
⏲
মধ্য গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। ইরায়েলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলি নেতারা জানিয়েছেন, নিহত ওই কর্মকর্তার নাম খালেদ আবু নাদা। তিনি হামাস পরিচালিত প্রশাসনের অর্থনীতি ও শিক্ষাবিষয়ক দফতরের দায়িত্বে ছিলেন।


এর আগে ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে ৫৬ বছর বয়সী খালেদ মাহমুদ আবু নাদাকে গাজার উপ-শিক্ষামন্ত্রী হিসেবে শনাক্ত করা হয়েছিল। স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পশ্চিমাঞ্চলে রাতভর চালানো দুটি প্রাণঘাতী হামলার একটিতে আবু নাদার পাশাপাশি তার স্ত্রী আবির মোহাম্মদ আবু নাদাও নিহত হয়েছেন।


গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনিগাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ বলেছেন, আবু নাদাকে হত্যার ঘটনাটি সংগঠনটির সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের অংশ।

বিবৃতিতে আরও দাবি করা হয়, গত এক মাসে হামাসের প্রায় ৮০ জন সদস্যকে হত্যা করা হয়েছে এবং এই সন্ত্রাসী সংগঠনের প্রতিটি সদস্যকে প্রতিহত করতে ও প্রতিশোধ নিতে আমাদের বাহিনী অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গাজা উপত্যকাজুড়ে চলমান এই লক্ষ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে মাত্র একদিন আগেই হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান নাঈম আবু নাহলকে হত্যার দাবি করেছিল ইসরায়েলি সরকার।


দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
আলভারেজের গোলে স্বস্তির জয় আতলেতিকোর
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

সর্বাধিক পঠিত 

বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
কৃষ্ণ কলি (পর্ব-২)
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement