বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

কর্মীদের সুস্থতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার লক্ষ্যে রাজধানীর বনানীতে কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্পের আয়োজন করেছে উপশম প্লাস।আগামী

2026-11-25T15:25:26+06:00
2026-11-25T15:25:26+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কর্মীদের সুস্থতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার লক্ষ্যে রাজধানীর বনানীতে কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্পের আয়োজন করেছে উপশম প্লাস। 

আগামী রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বনানী-১১-এর সাউথ ব্রিজ সেন্টার লিমিটেডের অষ্টম তলায় ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

‘সুস্থ কর্পোরেট কর্মীবাহিনী—এক নতুন ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ নেওয়া যাবে। এ ছাড়া নামমাত্র টোকেন ফিতে স্বাস্থ্য পরীক্ষা ও ডায়াগনস্টিক সুবিধা এবং ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ ও প্রতিরোধমূলক স্বাস্থ্য নির্দেশনা দেওয়া হবে।

ক্যাম্পে সেবা দেবেন চার চিকিৎসক। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. নবনীতা হক (এমবিবিএস, এমপিএইচ), উপশম প্লাসের মেডিকেল অফিসার ও রয়েল মাল্টি স্পেশালিটি হাসপাতালের সহকারী সার্জন ডা. আরশি তাসনিম (এমবিবিএস, ডিএমইউ, সিএমইউ), আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (আইসিইউ ও অ্যানেসথেশিয়া) এবং ইউএসবি স্পেশালাইজড হাসপাতালের জরুরি মেডিকেল অফিসার ডা. ফাতিমা তুস জাহারা (এমবিবিএস, সিসিডি, পিজিটি) ও উপশম প্লাসের প্রধান মেডিকেল অফিসার ডা. শুভজিৎ পাইক (এমবিবিএস, সিসিডি)।

আয়োজকরা জানান, কর্মীদের স্বাস্থ্যে বিনিয়োগ মানেই উৎপাদনশীলতা, প্রবৃদ্ধি ও প্রতিষ্ঠানের সাফল্যে বিনিয়োগ—এই বিশ্বাস থেকেই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আগ্রহীরা কিউআর কোড স্ক্যান করে অথবা https://forms.gle/JWMfF6N5549n9ifx5 লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement