লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা

লন্ডন প্রতিনিধি

বিশ্ব

প্রবাসী বিশ্বনাথবাসীকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রবাসের সঙ্গে মাতৃভূমি বিশ্বনাথের সুদৃঢ় সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে নবগঠিত

2026-11-27T17:29:23+06:00
2026-11-27T18:59:09+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
লন্ডন প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৬:৫৯ পিএম
⏲
প্রবাসী বিশ্বনাথবাসীকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রবাসের সঙ্গে মাতৃভূমি বিশ্বনাথের সুদৃঢ় সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে নবগঠিত ‘গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশন’-এর পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের ব্রিকলেনের মাসালা রেস্টুরেন্টে আয়োজিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আব্দুল বাছিত বাদশা, কদর উদ্দিন, আখলুছ মিয়া, আফজাল হোসেন, খালেদ খাঁন, সেবুল মিয়া, বাছির খাঁন, নুরুল ইসলাম, আজির উদ্দীন আজির, লোকমান হোসেন, কামাল হোসেন, আব্দুল ওয়াহিদ আলমগীর, আবু তাহের, শফিউর রহমান খান জামিল, সিরাজুল হক সুমন, মুমিন খান মুন্না, আব্দুল হামিদ খাঁন সুমেদ, আব্দুল কাইয়ুম, মোজাহিদ ইসলাম লিটন, সামছুল ইসলাম, মানিক মিয়া, জুনেদ আহমদ পিয়ার ও লুৎফুর রাহমান।
সভায় জানানো হয়, যুক্তরাজ্যের বিভিন্ন শহর এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বিশ্বনাথীদের সঙ্গে যোগাযোগ করে সমন্বয়কের সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিশ্বব্যাপী বিশ্বনাথবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা জোরদার করতে প্রবাসে অবস্থানরত শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মুরুব্বিদের নিয়ে শিগগিরই একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে।

সংগঠনটির লক্ষ্য হলো বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বিশ্বনাথবাসীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ নেওয়া, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানো এবং প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বনাথের আর্থসামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে ভূমিকা রাখা।

সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ্ব তৈমুছ আলী। যৌথভাবে সভা পরিচালনা করেন আব্দুল বাছিত বাদশা ও আখলুছ মিয়া।

সভায় দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, আইনজীবী ও শিক্ষাবিদ মির্জা আছাব বেগ, ব্যবসায়ী ও সংগঠক গুলজার খান, সমাজসেবক মনির উদ্দিন বশির, সালিশ ব্যক্তিত্ব ফয়জুল হক, সাংবাদিক ও কলামিস্ট রহমত আলী, সালিশ ব্যক্তিত্ব আফসার মিয়া ছোট মিয়া, শিক্ষাবিদ ও সাবেক ব্যাংকার নজরুল ইসলাম, সমাজসেবক সোলেমান খান, আব্দুল কুদ্দুস, ছাদেক আলী, শিক্ষাবিদ সানুর খান, অ্যাডভোকেট রশিদ আলী, সমাজসেবক ফারুক মিয়া, রাজনীতিবিদ শামসাদুর রহমান রাহিন, হাবিবুর রহমান, নূর উদ্দীন, কদর উদ্দীন, অ্যাকাউন্ট্যান্ট আজিজুর রহমান, আফজাল হোসেন, সেবুল মিয়া, বাছির খান, ব্যবসায়ী তোফায়েল আলম, সংগঠক আজিজুর খান রাজু, খালেদ খান, শরিফুল ইসলাম, আজিম উদ্দিন আজির, শানুর আলী, মানিক মিয়া, মদরিছ আলী, মোফাজ্জুল, মোহাম্মদ আলী, মোদাব্বির হোসেন মধু, কামাল হোসেন, লোকমান হোসেন, আব্দুল ওয়াহিদ আলমগীর, খালেদ মাসুদ রনি, মুজাহিদ আহমদ লিটন, ইলিয়াস পাশা, শামসুল ইসলাম, লুৎফুর রহমান, জুনেদ আহমেদ পিয়ার, এ কে রাজু, এসপি চৌধুরী, আনসার মিয়া সাজ্জাদ, শিপার আহমদ, আশরাফ মিয়া, হাবিবুর রহমান, আউয়াল মিয়া, ইমরান আলী সুমন, আল ইমরান আহমেদ, এ রহমান, নূর উদ্দীন, আবু উবায়দা, চন্দন মিয়া, হুমায়ুন, রিপন মিয়া, আহমেদ আলী ও আব্দুস সুবহানসহ শতাধিক প্রবাসী বিশ্বনাথবাসী।

সভা শেষে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি গুলজার খান দেশ ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরে আসায় সংগঠনের সমন্বয়করা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।




সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement