মেসিই ইতিহাসের সেরা, জানালেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তোলেন মহাতারকা লিওনেল মেসি। যদিও শেষ পর্যন্ত ব্যাক-টু-ব্যাক

2026-09-19T17:08:04+06:00
2026-09-19T17:08:04+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
মেসিই ইতিহাসের সেরা, জানালেন ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তোলেন মহাতারকা লিওনেল মেসি। যদিও শেষ পর্যন্ত ব্যাক-টু-ব্যাক সোনালি ট্রফি উঁচিয়ে ধরা সম্ভব হয়নি, তবুও ৩৯ বছর বয়সে এসে তাঁর এমন অতিমানবীয় পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। আসন্ন ব্যালন ডি’অর জয়ের অন্যতম শক্ত দাবিদার ধরা হচ্ছে এই আর্জেন্টাইন জাদুকরকে। এমন আবহেই মেসিকে নিয়ে নিজের স্পষ্ট মতামত জানালেন স্প্যানিশ ফুটবল তারকা লামিনে ইয়ামাল। 

তাঁর মতে, লিওনেল মেসিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এবং তিনিই একা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সম্প্রতি এই মন্তব্য করেন ইয়ামাল। 

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির মহাকাব্যিক অভিযানের ভূয়সী প্রশংসা করে স্প্যানিশ এই তারকা বলেন, ‘মেসির এই বয়সে এসেও এমন বিশ্বমানের পারফর্ম্যান্স করা সত্যিই অবিশ্বাস্য।’

দলীয় পারফরম্যান্সের চেয়েও মেসির একচ্ছত্র প্রভাবকে হাইলাইট করে লামিন ইয়ামাল আরও বলেন, ‘আর্জেন্টিনার দলে ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও, দলকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিও। কারণ প্রতিটি বড় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনিই সবসময় ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন। তিনি যা এবং নতুন করে তিনি যা করে দেখিয়েছেন-সব মিলিয়ে আমার কাছে তিনিই এই বিশ্বকাপের সেরা খেলোয়াড়।’

মেসির দীর্ঘস্থায়ী পারফর্ম করার ক্ষমতা নিয়ে বিস্ময় প্রকাশ করে ইয়ামাল যোগ করেন, লিও-র বয়সে এসে কোনো খেলোয়াড় এই পর্যায়ে এমন পারফর্ম্যান্স করতে পারে, তা সে লিও হলেও কেউ আশা করেনি। তাই তাঁর দৃষ্টিতে মেসিই সর্বকালের সেরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নতুন শনাক্ত ৯
লিটারে ২০ টাকা বাড়লো ডিজেল, পেট্রল ও অকটেনের দাম
যশোরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর
ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]