হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে

2026-09-21T17:05:40+06:00
2026-09-21T17:05:40+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম 
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৫টি শিশু।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৬২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৬৩টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এই সময়ে ১ হাজার ২১৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২২৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মিড ডে মিলের খাবার খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করছে ইতালি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
বিছানাকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]