বিছানাকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ

2026-09-21T17:30:09+06:00
2026-09-21T17:30:09+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বিছানাকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় বালুভর্তি একটি স্টিলবডি নৌকা ডুবিয়ে দেওয়া হয় এবং চারজনকে আটক করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিছানাকান্দি জিরো পয়েন্ট, নতুন ভাঙা হাওর, বাদেভাশা বাজার, মনোরতল বাজার ও গোরাগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক চারজনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মিড ডে মিলের খাবার খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করছে ইতালি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
বিছানাকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]