যশোরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

যশোর প্রতিনিধি

সারাদেশ

যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, কর্মসংস্থান, মানুষের জীবন-জীবিকা ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পরিবেশ,

2026-09-21T17:22:28+06:00
2026-09-21T17:22:28+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
যশোরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম 
সংগৃহীত ছবি
যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, কর্মসংস্থান, মানুষের জীবন-জীবিকা ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী। এ ছাড়া উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. ইয়ারুল কবির, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহম্মদ ফেরদৌস জাহাঙ্গীর, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টোকন, যশোরের সিভিল সার্জন মাসুদ রানা, যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক খন্দকার জাকির হোসেন এবং জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবির প্রমুখ।

এ ছাড়া যশোরের আটটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় যশোরের অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মাদক নির্মূল, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া যশোর সদরসহ জেলার আটটি থানায় বেওয়ারিশ কুকুরের উপদ্রবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভায় যশোর জেলার তিনটি থানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। এগুলো হলো—যশোর সদর কোতোয়ালি, শার্শা ও মনিরামপুর থানা।

সভায় বক্তারা যশোরের ফুল ও সবজি পরিবহনের জন্য যশোর থেকে রেলপথে আলাদা দুটি বগি নির্ধারণের দাবি জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মিড ডে মিলের খাবার খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করছে ইতালি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
বিছানাকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]