দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে উপজেলা যুবদলের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মশক নিধনের ওষুধ স্প্রে, বিভিন্ন স্থানের জঙ্গল পরিষ্কার এবং সড়ক ও অলিগলিতে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা সদরের থানা চত্বর থেকে এ অভিযান শুরু হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, ফরহাদ হোসেন মণ্ডল ও মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্যসচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ