সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নতুন শনাক্ত ৯

সিলেট অফিস

সারাদেশ

সারাদেশের মতো সিলেটেও ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৯ জন ডেঙ্গুরোগী

2026-09-21T17:26:34+06:00
2026-09-21T17:26:34+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নতুন শনাক্ত ৯
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম 
সংগৃহীত ছবি
সারাদেশের মতো সিলেটেও ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ জনে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে, চলতি বছর সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন হবিগঞ্জে ১৩৯ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৬ জন, সিলেটে ৭১ জন এবং মৌলভীবাজারে ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্য জেলা থেকে এসে চিকিৎসা নিয়েছেন ১২ জন রোগী।

বর্তমানে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছলিমা বেগম (৬০) মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) ডেঙ্গুতে মারা যান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মিড ডে মিলের খাবার খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করছে ইতালি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
বিছানাকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]