কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা পুরান থানার ছামাদ প্লাজার চতুর্থ তলায় নির্মাণাধীন ভবনে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই

2026-09-21T16:18:58+06:00
2026-09-21T16:18:58+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা পুরান থানার ছামাদ প্লাজার চতুর্থ তলায় নির্মাণাধীন ভবনে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রডের বান্ডেল ভবনের বাইরে থাকা একটি এসির বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা ইসলামী মার্কেটের সামনে সামাদ প্লাজার নির্মাণকাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকার সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের ওপরের অংশে রড টেনে তোলার কাজ চলছিল। একপর্যায়ে রডের বান্ডেল এসির বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। এতে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পর আশপাশের লোকজন তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়।

ঘটনার পর কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুর্শেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজের সময় ব্যবহৃত লোহার রড ভবনের বাইরে থাকা এসির বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে আসায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মিড ডে মিলের খাবার খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করছে ইতালি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
বিছানাকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]