টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক

2026-09-21T16:16:41+06:00
2026-09-21T16:16:41+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা নদীতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালালে এর ভেতর থেকে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকের বিস্তার রোধে নাফ নদী ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নীল শাড়িতে সিগারেট হাতে বিদ্যা বালানের রহস্যময় রূপ
মিড ডে মিলের খাবার খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করছে ইতালি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]