সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাবা-মা ও পাঁচ সন্তানসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন।রোববার (২০ সেপ্টেম্বর)

2026-09-21T14:39:40+06:00
2026-09-21T14:39:40+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাবা-মা ও পাঁচ সন্তানসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। 

রোববার (২০ সেপ্টেম্বর) আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও নিহত হয়েছেন। সংঘর্ষে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আকস্মিকভাবে একটি গাড়ি দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে। তবে দুর্ঘটনায় থাকা সব ব্যক্তিই মারা যান।

আল-উকাইর-আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকা ও উপকূলীয় অঞ্চলকে সংযুক্ত করেছে। সূত্র: সৌদি গেজেট

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নীল শাড়িতে সিগারেট হাতে বিদ্যা বালানের রহস্যময় রূপ
মিড ডে মিলের খাবার খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করছে ইতালি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]