স্পোর্টসে নতুন দিগন্ত, ‘জেডএফসি ২’ জয় করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলা

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর

2026-09-19T17:02:41+06:00
2026-09-19T17:02:41+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
স্পোর্টসে নতুন দিগন্ত, ‘জেডএফসি ২’ জয় করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম 
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’। 

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে এই চ্যাম্পিয়নশিপে থাই বক্সিং (মুয়ে থাই), প্রথাগত বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেয়ার-নাকল (খালি হাতে) বক্সিং অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার পাঁচটি মূল শিরোপাসহ একাধিক বাউটে বিশ্বমঞ্চের অভিজ্ঞ ফাইটারদের মুখোমুখি হন বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা। জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের খেলা দর্শক গ্যালারিতে বসে উপভোগ করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান।

আয়োজনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বেয়ার-নাকল বক্সিং। গ্লাভস ছাড়া তিন রাউন্ডের এই বিশেষ বাউটে আমেরিকার বিশ্বখ্যাত ফাইটার উইল চপ মুখোমুখি হন ইরানের মোস্তফা আশৌরির। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে জয় ছিনিয়ে নেন আমেরিকান ফাইটার উইল চপ। এই বাউটের মাধ্যমে দেশের কমব্যাট স্পোর্টসে এক নতুন পেশাদার যুগের সূচনা হলো।

টুর্নামেন্টের আন্তর্জাতিক বাউটগুলোতে দেশীয় ফাইটাররা দারুণ পারফর্ম করেছেন। জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ। 

অন্যদিকে, আন্তর্জাতিক বাউটে ফিলিপিন্সের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করে জয় পান বাংলাদেশের মনজুর আলম।

এছাড়া ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের থানাপাত তিথামের বিরুদ্ধে লড়ে বিজয়ী হন বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও। জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে ইন্দোনেশিয়ার কুন্দিমাংয়ের বিরুদ্ধে জয় পান বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা। তবে অন্য একটি বাউটে বাংলাদেশের সিরাজুল রাব্বিকে হারিয়ে জয় লাভ করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।

রিংয়ের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে ছিল বিনোদন জগতের তারকাদের বর্ণিল উপস্থিতি। দর্শকদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, মুসাফির সাঈদ বাচ্চু এবং পরিচালক কাজল আরেফিন অমি। 

এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

চলতি বছরের গত এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ সফলভাবে আয়োজনের পর এই দ্বিতীয় আসরটি দেশের কমব্যাট স্পোর্টসকে আরও এক ধাপ এগিয়ে নিল। বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন স্থানীয় ফাইটারদের পেশাদার সুযোগ তৈরির পাশাপাশি বিশ্ব স্পোর্টস মানচিত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করছে। 

প্রথাগত খেলার বাইরে কমব্যাট স্পোর্টসের এই জোয়ার তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

লিটারে ২০ টাকা বাড়লো ডিজেল, পেট্রল ও অকটেনের দাম
যশোরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর
ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]