এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক

খেলা

মিয়ানমারকে হারিয়েই সর্বশেষ এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ তাদের হারিয়ে এশিয়ান গেমসে টিকে থাকার লড়াইয়ের

2026-09-21T17:15:30+06:00
2026-09-21T17:15:30+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
নারী ফুটবল
এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম 
সংগৃহীত ছবি
মিয়ানমারকে হারিয়েই সর্বশেষ এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ তাদের হারিয়ে এশিয়ান গেমসে টিকে থাকার লড়াইয়ের লক্ষ্যে নেমেছিলেন ঋতুর্পণা চাকমা-আফঈদা খন্দকাররা। তবে সে আশায় গুড়ে বালি। মিয়ানমারের বিপক্ষে জিততে পারেনি। সান্ত্বনার ড্রয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাতে শেষ হয়েছে টুর্নামেন্টের পথচলাও।

আজ জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। সমানে-সমানে লড়াই হয়েছে দুই দলের। বাংলাদেশের ৪৮ শতাংশের বিপরীতে মিয়ানমারের বল পজেশন ছিল ৫২ শতাংশ। যদিও বাংলাদেশের নেওয়া তিন শটের কোনোটিই ছিল না গোলবারে।

বিপরীতে মিয়ানমারের ৮ শটের ২টিই ছিল জালে। এর মধ্যে শেষ মুহূর্তে ৭৭ মিনিটে নিশ্চিত গোল বাঁচান বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। অন্যথায় হার নিয়েই মাঠ ছাড়তে হতো বাংলাদেশকে। অন্য সেভটিও তিনিই দিয়েছেন। এশিয়ান গেমসে বাংলাদেশের পথচলার শেষটা আসলে প্রথম দুই ম্যাচের হারে লেখা হয়।

কেননা উত্তর কোরিয়ার বিপক্ষে শুরুটাই হয়েছিল ১০-০ ব্যবধানের হারে। ফিরতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হারে। বড় ব্যবধানে হারার পরেও কাগজে-কলমে শেষ আটে যাওয়ার সুযোগ ছিল। সুযোগের সদ্ব্যবহার করার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মিয়ানমারের বিপক্ষে জয়। নিজেদের কাজটা করার পর প্রার্থনায় বসতে হতো অন্য প্রতিদ্বন্দ্বীদের ম্যাচ যেন ড্র হয়। কিন্তু বাংলাদেশ নিজেদের কাজটাই ঠিকমতো করতে পারেনি। ফল যাওয়ার সেটাই হলো। এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মিড ডে মিলের খাবার খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে
এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করছে ইতালি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
বিছানাকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]