সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ ও মৃত্যুঝুঁকি কমাতে

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রকোপ আকার ধারণ করেছে। প্রতিদিনই কোনো না কোনো জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষের

2026-09-23T15:22:23+06:00
2026-09-23T15:22:23+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ ও মৃত্যুঝুঁকি কমাতে
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২২ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রকোপ আকার ধারণ করেছে। প্রতিদিনই কোনো না কোনো জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ—কেউই রেহাই পাচ্ছে না এ রোগ থেকে। তাই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো অন্যতম গুরুত্বপূর্ণ উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামান্য সচেতনতা একজন মানুষকে সুস্থ রাখার পাশাপাশি মৃত্যুঝুঁকি থেকেও রক্ষা করতে পারে।

বরগুনায় ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলার বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম পরিচালনার বিষয়ে সভায় আলোচনা করা হয়।

বরগুনা জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ (UNICEF), বাংলাদেশের সহযোগিতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

বরগুনা জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, ইউনিসেফ বাংলাদেশের বরগুনা-খুলনা প্রতিনিধি আবদুল জলিল, প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ।

ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এ সচেতনতামূলক সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু
শ্রাবণের মেঘ গানের ভাইরাল বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
পরিবেশবান্ধব ও তথ্যপ্রযুক্তি খাতে এনসিসি ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]