হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।বুধবার

2026-09-23T17:18:22+06:00
2026-09-23T17:18:22+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম 
কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন নাজমুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল ইসলাম মণিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মণিপুর গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে। মাত্র দেড় মাস আগে তাঁর বাবা মারা যান। পরপর পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘সিএসকের ৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি পেয়েছি’
জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে সাবাড়, দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ
পিরোজপুরে পূবালী ব্যাংকের CSR কর্মসূচিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ালো
হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা, আজ থেকেই কার্যকর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]