টেকনাফে দেশীয় মদসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকসহ এক যুবককে আটক

2026-09-23T15:43:58+06:00
2026-09-23T15:43:58+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে দেশীয় মদসহ যুবক আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকসহ এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইক থেকে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।

আটক যুবকের নাম মফিদুল আলম (২৬)। তিনি উখিয়ার ইনানী এলাকার মনখালীর বাসিন্দা। তাঁর বাবার নাম শামছুল আলম এবং মায়ের নাম নূরনাহার বেগম।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদক, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু
শ্রাবণের মেঘ গানের ভাইরাল বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
পরিবেশবান্ধব ও তথ্যপ্রযুক্তি খাতে এনসিসি ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]