ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণের অভিযোগ, আসামির বাড়িতে ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান

2026-09-22T18:18:58+06:00
2026-09-22T18:18:58+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণের অভিযোগ, আসামির বাড়িতে ভাঙচুর
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন গফরগাঁওয়ের শরীফ (২৩), তাঁর ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)। ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করা হয়। অন্য চার আসামি পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে যান। সেখানে তাঁরা বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন। পরে খুলে নেওয়া টিন বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়।

স্থানীয়রা জানান, হামলার আশঙ্কায় এর আগেই আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ঘরের মালামালও অন্যত্র সরিয়ে রাখা হয়। ঘটনার বিচার ও পরবর্তী করণীয় নিয়ে রোববার ও সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বৈঠক করেন। তবে বৈঠক থেকে কোনো সমাধান আসেনি।

জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পানি ও কুড়াল চেয়ে অভিযুক্ত পাঁচজন ওই বাড়ির দরজা খুলতে বলেন। ওই নারীর ছেলে পানি নিয়ে দরজার কাছে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর অভিযুক্তরা ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীর কাছে টাকাও দাবি করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, ‘প্রধান আসামির বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্য আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

পুলিশ জানিয়েছে, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
গুতেরেসের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বরগুনার আদালত থেকে হাতকড়া খুলে পালানো সেই আল আমিনকে কারাদন্ড
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]