ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর কাফরুল শাখা পূর্ণাঙ্গ

2026-09-22T18:24:37+06:00
2026-09-22T18:24:37+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম 
গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর কাফরুল শাখা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। শাখাটির নতুন নামকরণ করা হয়েছে ‘কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখা’।

সম্প্রতি ঢাকার কাফরুলে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর এডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

পূর্ণাঙ্গ এই শাখাটি থেকে গ্রাহকরা এখন থেকে শরিয়াহসম্মত বিভিন্ন আমানত ও বিনিয়োগ সুবিধা এবং অন্যান্য আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ট্রাস্ট ব্যাংকের সকল ইসলামিক ব্যাংকিং কার্যক্রম ইসলামী শরিয়াহ নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য দিকনির্দেশনা অনুসরণ করে পরিচালিত হচ্ছে।

এই শাখা চালুর মাধ্যমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত হবে। 

উল্লেখ্য, ট্রাস্ট ব্যাংক পিএলসি বর্তমানে তাদের শাখা ও ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে দেশব্যাপী ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
গুতেরেসের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
বরগুনার আদালত থেকে হাতকড়া খুলে পালানো সেই আল আমিনকে কারাদন্ড
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]