বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের তিন চুক্তি

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

রপ্তানি বহুমুখীকরণ, টেকসই গ্রিন ইন্ডাস্ট্রি ও গ্রিন ফ্যাক্টরি এবং আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি পৃথক অংশগ্রহণ

2026-09-22T18:27:05+06:00
2026-09-22T18:27:05+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের তিন চুক্তি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম 
রপ্তানি বহুমুখীকরণ, টেকসই গ্রিন ইন্ডাস্ট্রি ও গ্রিন ফ্যাক্টরি এবং আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি পৃথক অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো রপ্তানি বহুমুখীকরণে সহায়তার জন্য ‘৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম’, গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা ও গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপনের জন্য ‘১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম’ এবং আইসিটি খাতের উন্নয়নে ‘১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম’।

বাংলাদেশ ব্যাংকের পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন বিভাগের (সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট) পরিচালক এ কে এম নূরুন্নবী এবং সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই তিন অংশগ্রহণ চুক্তির মূল উদ্দেশ্য হলো এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা, যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতির অগ্রাধিকারপ্রাপ্ত ও উদীয়মান খাতগুলোতে সহজ শর্তে ও সাশ্রয়ী সুদে অর্থায়ন করা যায়। চুক্তিগুলোর আওতায় সিটিজেনস ব্যাংক পরিবেশবান্ধব শিল্পায়ন, গ্রিন ফ্যাক্টরি স্থাপন, পণ্যের রপ্তানি বহুমুখীকরণ এবং দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের গতি ত্বরান্বিত করতে নিবিড়ভাবে কাজ করবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
গুতেরেসের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
বরগুনার আদালত থেকে হাতকড়া খুলে পালানো সেই আল আমিনকে কারাদন্ড
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]