রাজস্ব আদায় বাড়াতে ‘ওয়ান এনবিআর’ গঠনের পরিকল্পনা

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

দেশের কর-জিডিপি অনুপাত বর্তমানের ৬ দশমিক ৮ শতাংশ থেকে ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশে উন্নীত করতে বড় ধরনের

2026-09-21T15:10:57+06:00
2026-09-21T15:10:57+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
রাজস্ব আদায় বাড়াতে ‘ওয়ান এনবিআর’ গঠনের পরিকল্পনা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
দেশের কর-জিডিপি অনুপাত বর্তমানের ৬ দশমিক ৮ শতাংশ থেকে ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশে উন্নীত করতে বড় ধরনের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে করের আওতা বাড়ানো, কর পরিপালন জোরদার, ডিজিটাল ব্যবস্থা শক্তিশালী করা এবং আয়কর, ভ্যাট ও কাস্টমস প্রশাসনকে সমন্বিতভাবে পরিচালনার জন্য ‘ওয়ান এনবিআর’ কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআরের রূপরেখা অনুযায়ী, পৃথক প্রশাসনিক কাঠামোর পরিবর্তে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগ সমন্বিতভাবে করদাতা ব্যবস্থাপনায় কাজ করবে। এর মাধ্যমে করদাতার তথ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, কর পরিশোধ ও বকেয়া রাজস্বের তথ্যসহ সংশ্লিষ্ট ব্যবস্থাগুলোকে সমন্বিত করা হবে।

গত মাসে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এনবিআরে সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির এই রূপরেখা উপস্থাপন করা হয়। এতে সরকারি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব আহরণের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে সরকারি ব্যয়ের চাহিদা মেটাতে এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ঘাটতি কমাতে গৃহীত পদক্ষেপ, এনবিআরের সাংগঠনিক কাঠামো ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এনবিআর জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন ও কর-জিডিপি অনুপাত বাড়াতে শুধু করের হার বাড়ালেই হবে না। এর জন্য করের আওতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো, প্রযুক্তি ও তথ্যের ব্যবহার বৃদ্ধি এবং করদাতাদের কর পরিপালন নিশ্চিত করা জরুরি। রূপরেখায় কর-জিডিপি অনুপাত স্বল্প মেয়াদে ৮ দশমিক ৮ শতাংশ এবং মধ্য মেয়াদে ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাজস্ব প্রশাসনে বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, বিভিন্ন ব্যবস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের সক্ষমতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও করদাতা সেবা বাড়ানোকে রাজস্ব বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে এনবিআর। সংস্থটির উপস্থাপনায় জানানো হয়, সরকারের মোট রাজস্বের প্রায় ৮৬ শতাংশ বর্তমানে এনবিআর থেকে আসে।

এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাজস্ব আহরণের প্রাতিষ্ঠানিক ও পরিচালন সক্ষমতা বাড়ানোর কাজ জোরদার করা হচ্ছে। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এ সক্ষমতা বৃদ্ধি এখন রাষ্ট্রীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে দেশের কর-জিডিপি অনুপাত অধিকাংশ সময় ৭ থেকে ৮ শতাংশের মধ্যে ছিল। ২০১১-১২ থেকে ২০১৪-১৫ অর্থবছরের মধ্যে তা প্রায় ১০ শতাংশে উঠলেও পরবর্তীতে তা আবার কমে যায়। ২০২৪-২৫ অর্থবছরে এ অনুপাত ৬ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবছরে ৬ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়। দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের বর্তমান কর-জিডিপি অনুপাত এখনও সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় ২০৩৫ সালের মধ্যে তা ১৫ শতাংশে নেওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য নেওয়া হয়েছে।

সংসদীয় কমিটিতে দেওয়া উপস্থাপনায় দেখা যায়, ২০০১-০২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত পর্যালোচিত সময়ে সরকারি ব্যয় ৪ দশমিক ৪৭ গুণ বাড়লেও এনবিআরের রাজস্ব আহরণ বেড়েছে ৩ দশমিক ৪০ গুণ। আলোচ্য সময়ে রাজস্ব প্রবৃদ্ধির গড় হার ছিল ১৩ দশমিক ৪৩ শতাংশ। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ২০২৫-২৬ অর্থবছরের প্রকৃত রাজস্ব আয়ের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।

রাজস্ব প্রশাসন শক্তিশালী করতে প্রথম তিন বছরে একটি সমন্বিত করদাতা অ্যাকাউন্ট, গ্রাহক ও মামলা ব্যবস্থাপনার সমন্বিত ব্যবস্থা, তৃতীয় পক্ষের তথ্যের সঙ্গে করদাতার তথ্য মিলিয়ে দেখা এবং কর পরিশোধ ও বকেয়া রাজস্বের সমন্বিত তথ্যভাণ্ডার চালুর পরিকল্পনা রয়েছে। কাস্টমসের ক্ষেত্রে বিশেষায়িত সীমান্ত কার্যক্রম বহাল রেখে আমদানি ও রপ্তানিকারকদের পরিচয়সংক্রান্ত তথ্যের সঙ্গে পণ্যের মূল্যায়ন, ভ্যাট ও আয়কর-সংক্রান্ত ঝুঁকির তথ্য সমন্বয় করার প্রস্তাব করা হয়েছে।

পরবর্তী তিন থেকে পাঁচ বছরে প্রায় তাৎক্ষণিকভাবে কর পরিপালন বিশ্লেষণের ব্যবস্থা, আইনি সুযোগ থাকলে আগে থেকে পূরণ করা কর রিটার্নের পরিধি বাড়ানো, কম ঝুঁকির ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত দেওয়া এবং প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক ও জালিয়াতি শনাক্তে উন্নত বিশ্লেষণ ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে।

এছাড়া প্রস্তাবিত কর্মপরিকল্পনায় রাজস্বনীতি সচিবালয় গঠন, কর-ব্যয়ের রেজিস্টার তৈরি এবং নীতির আর্থিক প্রভাব নির্ধারণে বাধ্যতামূলক টেমপ্লেট চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতির ওপর শুল্ক কমানো, কৃষি, নিত্যপ্রয়োজনীয় পণ্য, তৈরি পোশাক, আইটি, অটোমোবাইল, ইলেকট্রিক যানবাহন, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে ভ্যাট ও কর ছাড়ের মাধ্যমে শিল্পোন্নয়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জামায়াতের বিক্ষোভ, ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগান
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ বিক্রি ও জুয়ায় লিপ্ত ৯ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী: আইএলও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]