প্রায় সব ব্র্যান্ডের তরল দুধের দাম বেড়েছে লিটারে ১০ টাকা

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটাতে যে দুধ অপরিহার্য, তার দাম এখন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

2026-09-21T14:34:15+06:00
2026-09-21T14:34:15+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
প্রায় সব ব্র্যান্ডের তরল দুধের দাম বেড়েছে লিটারে ১০ টাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটাতে যে দুধ অপরিহার্য, তার দাম এখন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তরল দুধের দাম এক লাফে বেড়ে গেছে অনেকটা।

গত মাসে বাজারে মিল্কভিটার আধা লিটারের প্যাকেটের দাম ৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর এক লিটারের দাম ১০ টাকা বাড়িয়ে করা হয় ১১০ টাকা।

তবে সম্প্রতি লিটারে ১০ টাকা বেড়েছে প্রায় সব প্যাকেটজাত তরল দুধের দাম। ফার্ম ফ্রেশ, আড়ং এবং প্রাণ ডেইরির হাফ লিটার ৫৫ টাকা ও এক লিটার ১১০ থেকে ১১৫ টাকায় ঠেকেছে। যাতে অসন্তোষ ভোক্তাদের।

একজন ভোক্তা বলেন, এটা হচ্ছে সুষম খাদ্য আমরা জন্মের পর থেকে শুনে আসছি। তো সবারই লাগে। এটা মনে হয় আসলে এতটা বাড়া ঠিক হয়নি।

আরেকজন ভোক্তা বললেন, দাম বাড়ার কারণে তিনি তার শিশুকে দুধ খাওয়ানোই বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, আমি আমার বাচ্চাকে নিয়মিতই দুধ খাওয়াতাম। দাম বাড়ার পর এটা আমি বন্ধ করে দিয়েছি।

খুচরা বিক্রেতারা বলছেন, তরল দুধের দাম বৃদ্ধির পর, কমেছে বিক্রিও। তারা বলছেন, সবকিছুই সিন্ডিকেট। সব দুধের দাম বেড়েছে। লিটারে ১০ টাকা করে।

প্যাকেজিং, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহনের ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রতি লিটারে বেড়েছে উৎপাদন খরচ। এ কারণে দাম কিছুটা সমন্বয় করা হয়েছে বলে জানায় দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, প্যাকেজিং ম্যাটেরিয়ালের দাম বেড়েছে অনেক। গ্যাস ও তেলের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বাড়ছে। সবকিছু নিয়েই এই প্রতিষ্ঠান লসে চলে যাচ্ছিল। তো বাধ্য হয়েই বাড়াতে হয়েছে।

এছাড়া কৃষক পর্যায়ে দুধের ক্রয়মূল্য লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে, বলে জানায় মিল্কভিটা। তবে, লাগামহীন নিত্যপণ্যের বাজারে দুধের এমন মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পুষ্টি চাহিদা মেটানোকে আরও কঠিন করে তুলছে, তাই দুধের দাম সহনীয় পর্যায়ে রাখার তাগিদ ভোক্তাদের। সূত্র: স্টার নিউজ

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জামায়াতের বিক্ষোভ, ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগান
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ বিক্রি ও জুয়ায় লিপ্ত ৯ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী: আইএলও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]