বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের নিচে

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কূটনৈতিকভাবে সমাধানের

2026-09-23T15:43:05+06:00
2026-09-23T15:43:05+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের নিচে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম 
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কূটনৈতিকভাবে সমাধানের সম্ভাবনায় তেলের দামে চাপ তৈরি হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বাড়লেও ১০০ ডলারের নিচে অবস্থান করছিল। এ সময় ব্রেন্টের দাম ১৬ সেন্ট বা ০ দশমিক ১৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছিল।

এর আগে মঙ্গলবার ব্রেন্টের দাম নেমেছিল ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৩৬ ডলারে। এটি ছিল ৮ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দাম।

অন্যদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫০ সেন্ট বা ০ দশমিক ৫৫ শতাংশ কমে ৯০ দশমিক ২ ডলারে নেমেছে। দিনের শুরুতে এর দাম ১ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

তেলের দামে নিম্নমুখী চাপের অন্যতম কারণ সৌদি আরবের তেল সরবরাহব্যবস্থার উন্নতি। মঙ্গলবার দেশটি ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম আবার শুরু করেছে।

ড্রোন হামলার পর গত ১১ সেপ্টেম্বর পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। হামলার জন্য সৌদি আরব ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছিল।

হরমুজ প্রণালির মাধ্যমে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহে বিঘ্ন তৈরি হওয়ার পর এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাইপলাইনটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নেওয়া হচ্ছে।

সৌদি আরব মঙ্গলবার হরমুজ প্রণালির বাইরে বিভিন্ন স্থান থেকে এশিয়ার শোধনাগারগুলোর জন্য আরও বেশি তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে।

ইরাকও তেল রপ্তানি বাড়াচ্ছে। দেশটির তেলমন্ত্রী বলেছেন, বর্তমানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করা হচ্ছে। তুরস্কের মাধ্যমে রপ্তানি বাড়িয়ে প্রতিদিন ছয় লাখ ব্যারেলের বেশি করার পরিকল্পনাও রয়েছে।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হতে পারে।

হরমুজ প্রণালি বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এই পথে তেল পরিবহনে বিঘ্ন তৈরি হওয়ায় সম্প্রতি বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেও একই সঙ্গে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার দূতেরা ফলপ্রসূ আলোচনা করেছেন।

বাজার বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তেলের দামে কিছুটা স্বস্তি তৈরি করেছে। তবে পরিস্থিতি দ্রুত বদলে গেলে তেলের দাম আবার বাড়তে পারে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘সিএসকের ৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি পেয়েছি’
জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে সাবাড়, দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ
পিরোজপুরে পূবালী ব্যাংকের CSR কর্মসূচিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথ উদ্বোধন
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ালো
হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা, আজ থেকেই কার্যকর
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]