চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) মো. মোস্তাক আহমেদ তালুকদারকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগ

2026-09-24T15:51:33+06:00
2026-09-24T15:51:33+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কুমিল্লার চান্দিনা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) মো. মোস্তাক আহমেদ তালুকদারকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর অধীনস্থ কর্মচারী ও পৌরসভার বাজার পরিদর্শক মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে গিয়াস উদ্দিন দাবি করেছেন, স্টোর সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে সামান্য তর্কাতর্কি হয়েছে।

ভুক্তভোগী পিএনও মোস্তাক আহমেদ তালুকদার জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষে পৌর ভবনের দ্বিতীয় তলায় নামাজ ও খাবারের বিরতিতে ছিলেন তিনি। এ সময় বাজার পরিদর্শক মো. গিয়াস উদ্দিন হঠাৎ তাঁর কক্ষে প্রবেশ করে স্টোর রুমের বিস্তারিত তথ্য জানতে চান এবং কৈফিয়ত তলব করেন।

এ সময় পিএনও তাঁকে বলেন, "আপনার তো স্টোরের দায়িত্ব নয়, আপনি কেন কৈফিয়ত তলব করছেন?"

এতে বাজার পরিদর্শক গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাঁকে লাঞ্ছিত ও অপদস্থ করেন এবং শারীরিক নির্যাতনের হুমকি দেন বলে অভিযোগ করেন পিএনও। তিনি আরও জানান, "এ সময় আমি জীবন বাঁচাতে চিৎকার দিয়ে নিচতলায় প্রকৌশলীর কক্ষে আশ্রয় নিই। গিয়াস উদ্দিন সেখানে গিয়েও আমাকে অশালীন ভাষায় গালিগালাজ ও নানা কথা বলতে থাকেন।"

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আশরাফুল হককে বিস্তারিত জানান পিএনও মোস্তাক আহমেদ তালুকদার।

এ ব্যাপারে পৌর প্রকৌশলী মো. সাজ্জাদ হাসান বলেন, "এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়, নিজেদের মধ্যে সমাধান হয়ে যাবে।"

এদিকে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার সঙ্গে অধীনস্থ তৃতীয় শ্রেণির কর্মচারীর এমন আচরণে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে বাজার পরিদর্শক মো. গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেন। তাঁর দাবি, "আমাদের পিএনও মহোদয় বিষয়টি যেভাবে উপস্থাপন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি কেবল স্টোর সংক্রান্ত একটি বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু তিনি উল্টো আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এটি আমার কাজ নয় বলে কর্কশ ভাষায় কথা বলেন। এ নিয়ে আমাদের দুজনের মধ্যে সামান্য তর্কাতর্কি হয়। এক পর্যায়ে স্যার চিৎকার করতে করতে দোতলা থেকে নিচে নেমে আসেন। স্যার কেন আমার সাথে এমন আচরণ করলেন, তা ভেবে আমি নিজেই হতবাক হয়ে গেছি।"

ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আশরাফুল হক বলেন, "আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এটি দ্রুত সমাধান করার চেষ্টা করব।"

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
শ্রীপুরে ধর্ষণের বিচার না পেয়ে দুই সন্তান নিয়ে মহাসড়কে আত্মহত্যার চেষ্টা, আটক ২
নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]