নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে

2026-09-24T18:16:41+06:00
2026-09-24T18:16:41+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই প্রার্থী। এর মধ্য দিয়ে সমিতির নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের হলরুম থেকে সভাপতি পদে শেখ শাহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. আরমান আলী খান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় সমিতির সদস্য ও দলিল লেখকদের মধ্যে নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সমিতির সদস্যদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে।

সমিতি সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের নিয়ে নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত হয়ে আসছে। সদস্যদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এ সমিতি ভূমিকা রাখে।

নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আরও প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার পর যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
শ্রীপুরে ধর্ষণের বিচার না পেয়ে দুই সন্তান নিয়ে মহাসড়কে আত্মহত্যার চেষ্টা, আটক ২
নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]