১০ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্রী, বোনের ছবি হাতে আদালত চত্বরে ভাই

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

হাতে প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বাঁধা। প্ল্যাকার্ডে লেখা—‘বিচার ব্যবস্থা অন্ধ কেন?’ এভাবেই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নড়াইল আদালত

2026-09-24T11:56:59+06:00
2026-09-24T11:56:59+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
১০ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্রী, বোনের ছবি হাতে আদালত চত্বরে ভাই
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম 
⏲
দ্রুত বোনকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই প্রতিবাদ করেন রুপা দাসের ভাই।
হাতে প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বাঁধা। প্ল্যাকার্ডে লেখা—‘বিচার ব্যবস্থা অন্ধ কেন?’ এভাবেই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নড়াইল আদালত চত্বরে দাঁড়িয়ে ছিলেন সবুজ দাস। তার দাবি, ৯ দিন ধরে নিখোঁজ তার ছোট বোন রুপা দাসকে (১৫) অপহরণ করা হয়েছে। দ্রুত বোনকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে তিনি এই প্রতিবাদ করেন ।

রুপা দাস নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের বাসিন্দা এবং বোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা করেছে পরিবার।

সবুজ দাস বলেন, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ১৩ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তার বোন আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। তাদের ধারণা, রুপাকে অপহরণ করা হয়েছে।

সবুজ বলেন, ‘আমরা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে থানায় মামলা করেছি। মামলায় একজনকে আটক করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে আদালত থেকে তাদের জামিন দেওয়া হয়েছে। অথচ আমার ছোট বোনকে এখনো ফিরে পাইনি। পুলিশও এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেনি।’

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে বোনের সঙ্গে পরিবারের কারও যোগাযোগ হয়নি। বোনকে দ্রুত উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে তিনি আদালত চত্বরে প্রতিবাদ করতে এসেছেন। রুপার বড় ভাই সাগর দাসের করা এজাহার অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রুপাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে রবিউল ইসলাম (১৯), আলিফ শিকদার (১৯), আম্বিয়া বেগম (৪০), জান্নাতি খানম (২০) ও রুমন বিশ্বাস (৩২)–এই পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, রবিউল ইসলাম বেশ কিছুদিন ধরে রুপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রুপা তাতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন। পরে তাকে অপহরণের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ পরিবারের।

এজাহারে বলা হয়, ১৩ সেপ্টেম্বর বেলা দুইটার দিকে বোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাইজপাড়া-তুলারামপুর সড়কে রবিউল ও আলিফ মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তারা ভয়ভীতি দেখিয়ে রুপাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

রুপাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানতে পারেন, তারা রবিউল ও আলিফকে স্কুলের সামনে থেকে রুপাকে মোটরসাইকেলে করে তুলারামপুরের দিকে নিয়ে যেতে দেখেছেন। পরে পরিবারের সদস্যরা রবিউলের বাড়িতে গিয়ে রুপার বিষয়ে জানতে চান। 

সেখানে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় এবং রবিউল ও আলিফকে রুপাকে নিয়ে অন্যত্র চলে যেতে সহায়তা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন সাগর দাস। এবিষয়ে জানতে অভিযুক্ত  রবিউল ইসলামের বাড়িতে গিয়ে তাদের কাওকে পাওয়া যায়নি।স্থানীয়রা তাদের ফোন নাম্বার নেই বলে জানান, ফলে অভিযুক্ত কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সরোয়ার বলেন,ওই মামলায় এক আসামিকে গ্রেফতার করে আদালত প্রেরন করা হয়েছিল। অন্য দুই জন আদালতে আত্মসমর্পণ করেছিলেন।তার এখন আদালত থেকে জামিনে আছেন। প্রধান আসামি গ্রেফতার করতে আমরা কাজ করছি৷ তাদের অবস্থান শনাক্ত করা গেলে দ্রুত তাকে গ্রেফতার করতে পারব। 

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
শ্রীপুরে ধর্ষণের বিচার না পেয়ে দুই সন্তান নিয়ে মহাসড়কে আত্মহত্যার চেষ্টা, আটক ২
নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]