চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

2026-09-24T11:50:53+06:00
2026-09-24T11:50:53+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ এএম 
⏲
বুধবার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।
চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর এবং গুড নেইবারস বাংলাদেশের জেলা ম্যানেজার রোমিও রতন গোমেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা।

বক্তারা বলেন, নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষ নানা কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। তাই এসব এলাকায় আরও বেশি সংখ্যক বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ সময় বিভিন্ন রোগ-ব্যাধি প্রতিরোধ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সেবা নিতে আসা আছিমন বেওয়া বলেন, আমার চর্মরোগ ছিল। আজ বড় ডাক্তার দেখিয়ে ওষুধ পেলাম। মাঝে মাঝে যদি আমাদের এলাকায় এমন ডাক্তার আসতেন, তাহলে খুব উপকার হতো। আয়োজকরা জানান, দিনব্যাপী ক্যাম্পে ১৪০ জন রোগীকে নামমাত্র মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। 

পাশাপাশি ৪০০ জনের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া গুড নেইবারস বাংলাদেশের চলমান কর্মসূচির আওতায় চরাঞ্চলের ১ হাজার ৪৯১ জন শিশুকে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর শিক্ষা উপকরণ, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
শ্রীপুরে ধর্ষণের বিচার না পেয়ে দুই সন্তান নিয়ে মহাসড়কে আত্মহত্যার চেষ্টা, আটক ২
নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]