হাম উপসর্গে ৩ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশু এবং মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

2026-09-25T19:29:16+06:00
2026-09-25T19:29:16+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হাম উপসর্গে ৩ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম 
⏲
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশু এবং মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরণঘাতী এই দুই রোগে একদিনে মোট ৫ জনের প্রাণহানি ঘটেছে।   

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেটের হবিগঞ্জ ও খুলনা বিভাগের কুষ্টিয়ায় একজন করে মোট ৩ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। অন্যদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট দুই জনের মৃত্যু হয়েছে।   

চলতি বছরের ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। অপরদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগে মোট প্রাণহানি ঘটেছে ২১১ জনের।   

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৫ জনে। এছাড়া একই সময়ে ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ায় মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন রোগী হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।   

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯৫৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগওয়ারী হিসাবে সবচেয়ে বেশি ২৪৬ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে।

একই সময়ে ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩, খুলনা বিভাগে ১৩০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬, বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ১০২ জন। এছাড়া খুলনা বিভাগে ৩৭, চট্টগ্রাম বিভাগে ২১, ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৬, রাজশাহী বিভাগে ১০, রংপুর বিভাগে ৪ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১১৪টি আর্থিক অনিয়মের অভিযোগে দোষী ম্যানচেস্টার সিটি
‘ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত’
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ
হাম উপসর্গে ৩ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]