বজ্রপাতের ঝুঁকি কমাতে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণ

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটে ২০০টি তালের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার

2026-10-03T14:57:52+06:00
2026-10-03T14:57:52+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বজ্রপাতের ঝুঁকি কমাতে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটে ২০০টি তালের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শুক্তাহার-ধারকি সংযোগ সড়কের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ আহমেদুল কবির, ফিল্ড ম্যানেজার আব্দুল মাজিদ, এসএসডিও জয়নুল আবেদিন, জয়পুরহাট সদর কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অমল চন্দ্র রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা উম্মে হাবিবা সুলতানা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ঝড়, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বজ্রপাত, যাতে প্রতিবছর অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা ও ঝুঁকি বেশি। গত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। বজ্রপাতে হতাহতদের একটি বড় অংশ খোলা মাঠে কাজ করা কৃষক।

এই ঝুঁকি বিবেচনায় নিয়ে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশের বজ্রপাতপ্রবণ এলাকাগুলোতে তালের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে। পাবনার চাটমোহরে ৫০০টি চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে ২০০টি চারা রোপণ করা হলো।

চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে বজ্রপাতের ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়াতে আলোচনা সভারও আয়োজন করা হয়।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রতিনিধিরা জানান, দেশের বিভিন্ন স্থানে তালের চারা রোপণ কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ব্র্যাকের পর এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক মিথিলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর ৪ বারে অভিযান
চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন
টোকিওতে কেন বাড়ছে যৌন পর্যটন?
ভাঙা প্রেম ও মলিন সম্পর্ককে সুখী করবেন যেভাবে

সর্বাধিক পঠিত 

তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
লক্ষীচাপে মাদকবিরোধী বার্তা নিয়ে যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]