রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয়

2026-10-03T15:00:06+06:00
2026-10-03T15:00:06+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাদুল্লাপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ফুলমতির মরদেহে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে মারা যান ফুলমতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

রাজকুমারী রবিদাস ফুলমতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার হন। দীর্ঘ ৪৫ বছর রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষার পর ২০১৬ সালের মার্চে তিনি বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি পান।

জীবনের শেষ দিকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ফুলমতি। প্রায় দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর ডান হাত ও পা অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি অনেকটাই শয্যাশায়ী ছিলেন।

মৃত্যুকালে ফুলমতি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ব্র্যাকের পর এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক মিথিলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর ৪ বারে অভিযান
চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন
টোকিওতে কেন বাড়ছে যৌন পর্যটন?
ভাঙা প্রেম ও মলিন সম্পর্ককে সুখী করবেন যেভাবে

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
লক্ষীচাপে মাদকবিরোধী বার্তা নিয়ে যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]