ফায়ার ম্যারাথন-১০২: রেজিস্ট্রেশন শুরু ৫ অক্টোবর

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২-এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। ‘Run &

2026-10-04T15:45:04+06:00
2026-10-04T15:45:04+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ফায়ার ম্যারাথন-১০২: রেজিস্ট্রেশন শুরু ৫ অক্টোবর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২-এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। ‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ম্যারাথনে অংশ নিতে ওই দিন দুপুর ১২টা থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।

আগামী ২৮ নভেম্বর ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ দশমিক ০২ কিলোমিটার—এই চারটি ক্যাটাগরিতে সবার জন্য উন্মুক্ত থাকবে ম্যারাথন। ক্যাটাগরিভেদে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা।

ম্যারাথনে অংশ নিতে firemarathon102.org ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এতে সর্বোচ্চ ৫ হাজার ১০২ জন অংশ নিতে পারবেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জের সামনের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে ম্যারাথন শুরু হবে।

ম্যারাথন আয়োজনের বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে দেরিতে সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ মানুষের কাছে আরও পরিচিত করতে পারলে রেসপন্স টাইম কমে আসবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে ফায়ারফাইটার ও সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে এবং হৃদ্যতা বাড়বে। নিরাপদ বাংলাদেশ গড়তে অবদান রাখতে এবং ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সবার মধ্যে প্রচারের লক্ষ্যে তিনি সবাইকে AIMS Certified ২০২৬ Fire International Marathon-102-এ অংশ নেওয়ার আহ্বান জানান।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
মেসির সহায়তায় বছরে ৪০০ শিশু পাবে ক্যানসারের চিকিৎসা
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
স্মৃতি কথা: আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]