ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে স্থানীয় সরকার

2026-10-07T18:18:00+06:00
2026-10-07T18:18:00+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ এলজিইডি প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এর আগে এলজিইডি প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করা হয়।

নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানান, শুধু ওষুধ ছিটানোর ওপর নির্ভর না করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল উৎস থেকেই ধ্বংস করা প্রয়োজন। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নিজ নিজ বাড়িঘর ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সক্ষম হওয়া যাবে। সরকারি এ কর্মসূচি সফল করতে নিয়মিতভাবে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে।

এ সময় নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী অনুপকুমার বড়ুয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াসছির আরাফাত রুবেল, নারায়ণগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী মো. আবু তাহের, মো. রমজান হোসেন এবং দপ্তরের সব কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
সালমান মুক্তাদিরকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের তাগিদ
৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশ রোহিঙ্গা
২৫ কোটি বৃক্ষরোপণ: চলতি বছর লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ অর্জিত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সাটুরিয়ায় গ্যাসের গোপন মজুত, ১২৫ সিলিন্ডার জব্দ: জরিমানা ৯০ হাজার
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় বাড়ির পাশে মাটিচাপা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement