ময়মনসিংহে জমি বিরোধে হত্যায় ৩ জনের ফাঁসি

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার দুপুরে

2026-10-07T15:17:13+06:00
2026-10-07T15:17:13+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহে জমি বিরোধে হত্যায় ৩ জনের ফাঁসি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:১৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবু। তাঁরা তিনজনই সহোদর ভাই। রিপন মিয়া ওরফে জিবু পলাতক রয়েছেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চরভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নান্দাইল থানায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত ১৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে আসাদুল পলাতক রয়েছেন।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
সালমান মুক্তাদিরকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের তাগিদ
৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশ রোহিঙ্গা
২৫ কোটি বৃক্ষরোপণ: চলতি বছর লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ অর্জিত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সাটুরিয়ায় গ্যাসের গোপন মজুত, ১২৫ সিলিন্ডার জব্দ: জরিমানা ৯০ হাজার
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় বাড়ির পাশে মাটিচাপা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement