জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয় জোরদারের তাগিদ

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা

2026-10-07T12:07:00+06:00
2026-10-07T12:07:00+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয় জোরদারের তাগিদ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম 
⏲
নীলফামারীতে নতুন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত।
নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নীলফামারীর বিভিন্ন নাগরিক সমস্যা, জনদুর্ভোগ, সম্ভাবনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ নাগরিক জীবনের নানা সমস্যার বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন সাংবাদিকরা। এসব বিষয়ে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সভায় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সহসভাপতি হেকিম মোস্তাফিজুর রহমান সবুজ ও শীশ রহমান, আনোয়ারুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন, অর্থ সম্পাদক আবুল হোসেন শাহ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আল আমিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
সালমান মুক্তাদিরকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের তাগিদ
৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশ রোহিঙ্গা
২৫ কোটি বৃক্ষরোপণ: চলতি বছর লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ অর্জিত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সাটুরিয়ায় গ্যাসের গোপন মজুত, ১২৫ সিলিন্ডার জব্দ: জরিমানা ৯০ হাজার
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় বাড়ির পাশে মাটিচাপা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement