রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ

স্পোর্টস ডেস্ক

খেলা

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচ জর্জ জেসুস ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিতর্ক চলমান। মঙ্গলবার নিজের অবস্থান নিয়ে একটি দীর্ঘ

2026-10-07T20:25:55+06:00
2026-10-07T20:28:19+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
নাহিদ ইসলাম
রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম  আপডেট: ০৭.১০.২০২৬ ৮:২৮ পিএম
⏲
আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচ জর্জ জেসুস ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিতর্ক চলমান। মঙ্গলবার নিজের অবস্থান নিয়ে একটি দীর্ঘ বক্তব্য প্রকাশ করেন পর্তুগিজ অধিনায়ক। এনিয়ে কোচের প্রতিক্রিয়া জানতে চাইলে বক্তব্য পড়েননি বলে বিষয়টি এড়িয়ে যান। পরে তিনি বক্তব্য পড়ার কথা জানান এবং এই প্রসঙ্গে কথা বলেন।

রোনালদো তার বক্তব্যে অভিযোগ করেন, জেসুস নেশনস লিগে  তাকে খেলানোর ব্যাপারে দুইবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এনিয়ে কোচের বাসার সামনে উপস্থিত হন সাংবাদিকরা। সেখানে তিনি বলেছিলেন, রোনালদোর ওই বক্তব্য এখনও তিনি পড়েননি। তার প্রতিক্রিয়া ছিল, ‘আমি পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে ছিলাম। আমার এটা পড়ার সময় হয়নি।’ 

পর্তুগিজ সংবাদপত্র রেকর্ড এক প্রতিবেদনে জানায়, রোনালদোর বক্তব্য পড়ার পর এই প্রসঙ্গে কথা বলেছেন। সেখানেও উদাসীন মনোভাব দেখান তিনি, ‘আমি বক্তব্য পড়েছি। আর এখন, প্রতিদিন আমি যেটা করি, আমি কাজ করতে ফেডারেশনে যাব। তারপর দল ও পর্তুগিজ জাতীয় দল নিয়ে ভাবব। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
সালমান মুক্তাদিরকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের তাগিদ
৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশ রোহিঙ্গা
২৫ কোটি বৃক্ষরোপণ: চলতি বছর লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ অর্জিত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সাটুরিয়ায় গ্যাসের গোপন মজুত, ১২৫ সিলিন্ডার জব্দ: জরিমানা ৯০ হাজার
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় বাড়ির পাশে মাটিচাপা
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement