আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওতামেন্দি

স্পোর্টস ডেস্ক

খেলা

আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। অধিনায়ক লিওনেল মেসির সহকারী ভূমিকায় দুর্দান্ত

2026-10-07T13:45:10+06:00
2026-10-07T13:45:10+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওতামেন্দি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। অধিনায়ক লিওনেল মেসির সহকারী ভূমিকায় দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। বুয়েনস আইরেসে অনুষ্ঠিত ম্যাচটিতে শেষ পর্যন্ত বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন ওতামেন্দি। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে নেওয়া মেসির কর্নারে পেনাল্টি স্পটের কাছ থেকে অ্যাক্রোবেটিক ভলিতে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। গোলের পর কর্নার পতাকার কাছে ছুটে গেলে তাকে জড়িয়ে ধরেন মেসি।

ম্যাচ শেষে আবেগাপ্লুত কণ্ঠে ওতামেন্দি বলেন, “অবিশ্বাস্য এক সমাপ্তি। এই ম্যাচটি ছিল বাড়তি পাওয়া, আমি আগেই বিদায় জানিয়েছিলাম। কিন্তু ১০ নম্বরের ডাকে এখানে এসে তার বিদায় উপভোগ করার সুযোগ পেয়েছি। এটি তার জন্য একটি ঐতিহাসিক দিন। জাতীয় দলের সঙ্গে আমার ১৭ বছর কেটেছে এবং তার সঙ্গে এই মুহূর্তটি উপভোগ করতে পারাটা দারুণ ছিল। শেষ ম্যাচে জাতীয় দলের হয়ে শেষ গোল করা এমন কিছু, যা আমি সারাজীবন সঙ্গে নিয়ে চলব।”

গোলের চার মিনিট পর ওতামেন্দিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। গ্যালারির করতালি ও সমর্থকদের অভিবাদনের জবাব দেওয়ার পাশাপাশি বিদায়লগ্নে আর্জেন্টিনার ব্যাজে চুমু আঁকেন তিনি।

অধিনায়ক মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওতামেন্দি আরও বলেন, ‘সবচেয়ে সাধারণ ও বিনয়ী মানুষদের একজন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ফুটবল প্রতিভা দেখানোর জন্য এবং আর্জেন্টিনার পতাকাকে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্যও ধন্যবাদ।’

বেনিনের বিপক্ষের এই ম্যাচ দিয়েই শেষ হলো ওতামেন্দির ১৭ বছরের আন্তর্জাতিক পথচলা। আর্জেন্টিনার হয়ে ১৪০ ম্যাচে ১০ গোল করা এই ডিফেন্ডার জয়ের ঝুলিতে পুরেছেন ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
সালমান মুক্তাদিরকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের তাগিদ
৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশ রোহিঙ্গা
২৫ কোটি বৃক্ষরোপণ: চলতি বছর লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ অর্জিত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সাটুরিয়ায় গ্যাসের গোপন মজুত, ১২৫ সিলিন্ডার জব্দ: জরিমানা ৯০ হাজার
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় বাড়ির পাশে মাটিচাপা
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement