নড়াইলে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমে অপপ্রচার

2026-10-08T11:42:02+06:00
2026-10-08T11:42:02+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪২ এএম 
⏲
কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত "গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইল সার্কিট হাউজের হল রুমে এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা তথ্য কর্মকর্তা মো: রুস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নুরে আলম সিদ্দিকি। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো: আব্দুস সবুর।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া সংবাদ সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এই অপপ্রচার রোধ করতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই, প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি মেনে চলা এবং অপসাংবাদিতকা পরিহার করার আহ্বান জানান ।

কর্মশালায় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement