দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে, উদ্বোধন শুক্রবার

চট্টগ্রাম অফিস

সারাদেশ

যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সৃষ্টি করতে চট্টগ্রামে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের

2026-10-08T17:14:15+06:00
2026-10-08T17:14:15+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রামে, উদ্বোধন শুক্রবার
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:১৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সৃষ্টি করতে চট্টগ্রামে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনের আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাইকেল ট্র্যাকের সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র।

চট্টগ্রামকে পরিবেশবান্ধব ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামের নগর ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হবে।

বৃহস্পতিবার উদ্বোধনের এক দিন আগে বিমানবন্দর সড়কে নির্মিত সাইকেল ট্র্যাকের সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিক সময়সূচি অনুযায়ী শুক্রবার (৯ অক্টোবর) ট্র্যাকটি উদ্বোধনের কথা রয়েছে।

পরিদর্শনের সময় মেয়র সাইকেল ট্র্যাকের বিভিন্ন অংশ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় উদ্বোধনের সামগ্রিক প্রস্তুতি, কাজের নান্দনিক মান এবং নাগরিকদের চলাচলের সুবিধা নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত কথা বলেন তিনি। এসময় ট্র্যাকটি সর্বসাধারণের জন্য নিরাপদ, ব্যবহারকারীবান্ধব ও দৃষ্টিনন্দনভাবে প্রস্তুত নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন চসিক মেয়র।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামের নগর ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এটি শুধু একটি সাইকেল চলাচলের পথ নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে আমাদের অগ্রযাত্রার প্রতীক।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement