চট্টগ্রামে ইপিজেডে পিকআপের ধাক্কায় দুই পোশাককর্মী নিহত

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম ইপিজেডের (সিইপিজেড) ভেতর কাভার্ডভ্যান চাপায় দুই পোশাককর্মী নিহত হয়েছেন। এরা হলেন মোহাম্মদ খলিল ও তামান্না বেগম। বৃহস্পতিবার

2026-10-08T17:11:15+06:00
2026-10-08T17:11:15+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রামে ইপিজেডে পিকআপের ধাক্কায় দুই পোশাককর্মী নিহত
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম 
⏲
প্রতীকী ছবি
চট্টগ্রাম ইপিজেডের (সিইপিজেড) ভেতর কাভার্ডভ্যান চাপায় দুই পোশাককর্মী নিহত হয়েছেন। এরা হলেন মোহাম্মদ খলিল ও তামান্না বেগম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ খলিল ও তামান্না বেগমের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। খলিল সিইপিজেডের এনএইচটি ফ্যাশন ও তামান্না স্মার্ট জ্যাকেটের কর্মী।

ইপিজেড থানার ওসি আতিকুর রহমান জানালেন, খলিল ও তামান্না মোটর সাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। পেছন থেকে আসা দ্রুতগামী এক কাভার্ডভ্যান মোটর সাইকেলকে ধাক্কা দেয়। দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে পরীক্ষা করে তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানালেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক।

দুর্ঘটনার পর চালকসহ কভার্ডভ্যান আটক করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement