বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ

কাজী শামীম

অর্থ-বাণিজ্য

‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা

2026-10-08T15:26:18+06:00
2026-10-08T15:26:18+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
কাজী শামীম
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:২৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদ পেল Goldsands Group ও কক্সবাজারের ইন্টারন্যাশনাল হোটেল চেইন Best Western Plus Bay Hills Hotel.

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে গত সোমবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ দিবস উপলক্ষে আবাসন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

মেলার শেষ দিনের অনুষ্ঠানে Goldsands Group-এর সিইও শাহাদাৎ হোসেন বাহার এর হাতে এই সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, এমপি।

বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক মানের হসপিটালিটি সেবা সম্প্রসারণ এবং দেশের পর্যটন সম্ভাবনাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে Goldsands Group-এর ধারাবাহিক উদ্যোগ ও অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

Goldsands Group-এর সিইও শাহাদাৎ হোসেন বাহার বলেন, কক্সবাজারে আন্তর্জাতিক হোটেল চেইন Best Western Plus-এর সঙ্গে যুক্ত হয়ে নির্মিত Goldsands এর Best Western Plus Bay Hills Hotel-এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতে আন্তর্জাতিক মানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের উদ্যোগ এই অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। তিনি আরও বলেন, এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয় এটি বাংলাদেশের পর্যটন, হসপিটালিটি ও পর্যটনভিত্তিক বিনিয়োগকে আরও এগিয়ে নেওয়ার জন্য Goldsands Group-এর দায়িত্ব, প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা।

আমাদের সম্মানিত বিনিয়োগকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং Goldsands-এর পুরো টিমকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি বলে জানান সিইও শাহাদাৎ হোসেন বাহার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোঃ ওবায়দুর রহমান।

গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মোট ১৫৭টি স্টল অংশ গ্রহণ করে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement