অগ্রণী ব্যাংক পিএলসি-এর এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের (এবিটিআই) উদ্যোগে ১০২তম ও ১০৩তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের ‘ফাউন্ডেশন কোর্স ফর প্রবেশনারি অফিসার্স’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে এবিটিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ৩০ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিটিআই-এর উপমহাব্যবস্থাপক ও পরিচালক ফারজানা বেগম।
প্রধান অতিথি পারসুমা আলম তাঁর বক্তব্যে নবীন কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানান। পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। অর্জিত জ্ঞানকে ভবিষ্যৎ কর্মজীবনে সঠিকভাবে প্রয়োগ করার পরামর্শ দেন তিনি।
জানা গেছে, সারাদেশ থেকে নির্বাচিত ৭৫ জন প্রবেশনারি অফিসার এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন এবিটিআই-এর উপমহাব্যবস্থাপক ও পরিচালক ফারজানা বেগম।
দেশবার্তা/একে