১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

হুথিদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড পুনর্দখলে বড় আকারের পাল্টা অভিযান শুরুর পর থেকে ১ হাজার ৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার

2026-10-08T17:51:32+06:00
2026-10-08T17:51:32+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৫১ পিএম 
⏲
হুথিদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড পুনর্দখলে বড় আকারের পাল্টা অভিযান শুরুর পর থেকে ১ হাজার ৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। হুথিরা আনসারুল্লাহ বা সাপোর্টার্স অব গড নামেও পরিচিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, চলমান ডন অব ইয়েমেন অভিযানের অংশ হিসেবে একাধিক রণাঙ্গনে হুথিদের সামরিক অবস্থানে ২ হাজার ১০৩টি নিখুঁত লক্ষ্যভেদী অভিযান চালানো হয়েছে। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার আরও জানিয়েছে, পশ্চিম তাইজে উপকূলের দিকে মুখ করা কৌশলগত পাহাড়ি অবস্থান তাদের বাহিনী দখলে নিয়েছে।


রবিবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি রাজধানী সানাসহ হুথিদের দখলে থাকা সব এলাকা পুনর্দখলে ডন অব ইয়েমেন অভিযানের ঘোষণা দেন। ইরান-সমর্থিত গোষ্ঠীটি ২০১৪ সাল থেকে সানা নিয়ন্ত্রণ করছে।

সাম্প্রতিক দিনগুলোতে লড়াই কেন্দ্রীভূত হয়েছে বাব আল-মান্দেব প্রণালির আশপাশে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য সীমিত হওয়ার পর জ্বালানি রপ্তানির জন্য এই জলপথ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত মাসে হুথিদের দখলে নেওয়া প্রণালির কাছের কৌশলগত এলাকা এবং মোখা শহরের আশপাশ পুনর্দখলে মঙ্গলবার অভিযান শুরু করে সরকার-সমর্থিত বাহিনী।


সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানায়, সাদা, হোদেইদা, আল-জাওফ ও মারিব প্রদেশে হুথিদের ৮২টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র স্থাপনা, যার মধ্যে সাদায় পাহাড়ে অবস্থিত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুতকেন্দ্র, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, যোগাযোগব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের গুদাম।

মুখপাত্রের ভাষ্য, মঙ্গল ও বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পরই এই অভিযান চালানো হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement