পাকিস্তানে সেনা অভিযানে ৯ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর নয় সদস্য নিহত হয়েছে বলে

2026-10-08T15:03:13+06:00
2026-10-08T15:03:13+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
পাকিস্তানে সেনা অভিযানে ৯ সন্ত্রাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:০৩ পিএম 
⏲

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর নয় সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

নিরাপত্তা সূত্র জানায়, উত্তর ওয়াজিরিস্তানের পালাংজাই, নাদিম কোট ও কোট খাজরি এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে সশস্ত্র গোষ্ঠীটির বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করা হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবিও করেছে নিরাপত্তা বাহিনী।

উত্তর ওয়াজিরিস্তানে অভিযানে নয়জন নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এর আগের দিন খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক কয়েকটি অভিযানে ভারত-সমর্থিত ১৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছিল নিরাপত্তা সূত্র। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান ও সংলগ্ন এলাকায় জঙ্গিদের কয়েকটি আস্তানায় অভিযান চালিয়ে ১৩ জনকে হত্যার দাবি করা হয়।

অন্যদিকে, বেলুচিস্তানের মাস্তুংয়ে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে পৃথক অভিযানে আরও পাঁচজন নিহত হয়েছে বলে জানায় নিরাপত্তা সূত্র।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে আন্তসীমান্ত সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে এ ধরনের হামলার প্রবণতা বেশি।

ইসলামাবাদভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে গত ১২ বছরের মধ্যে পাকিস্তানে সবচেয়ে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির হিসাবে, ওই মাসে দেশজুড়ে ২২৫টি জঙ্গি হামলা হয়েছে। আগস্টে এ সংখ্যা ছিল ১৯৯টি। অর্থাৎ এক মাসে হামলা বেড়েছে প্রায় ১৩ শতাংশ। টানা তৃতীয় মাসের মতো জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারের কাছে অভিযোগ করে আসছে, দেশটির ভূখণ্ড যেন পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য ব্যবহার না হয়। ইসলামাবাদের দাবি, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য দায়ী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কাবুল।

এ নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একাধিক দফায় আলোচনা হলেও মতপার্থক্য কাটেনি। আফগান ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি ও সেখান থেকে পাকিস্তানে হামলার অভিযোগ দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান বিরোধের বিষয় হয়ে রয়েছে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement