হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

চলতি বছর ইসরায়েলের সাথে যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া লেবাননের নাগরিকদের সহায়তার জন্য ইরান থেকে ২০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা

2026-10-08T14:49:30+06:00
2026-10-08T14:49:30+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৪৯ পিএম 
⏲
চলতি বছর ইসরায়েলের সাথে যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া লেবাননের নাগরিকদের সহায়তার জন্য ইরান থেকে ২০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পেয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ স্থানান্তরের সাথে সরাসরি জড়িত দুটি সূত্রের বরাতে আল আরাবিয়া এই তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তেহরান থেকে মিত্রদের কাছে তহবিল পাঠানোর ক্রমবর্ধমান জটিলতার মধ্যেও গত মাসে হিজবুল্লাহ এই নগদ অর্থ গ্রহণ করে। এই ঝুঁকি বহনের বিনিময়ে অর্থ স্থানান্তরের মধ্যস্থতাকারীরা ২০ শতাংশ ফি নিয়েছে, যা সাধারণ ফি-এর তুলনায় চার গুণ বেশি।

হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিশ্চিত করা হয়েছে এবং আগামী দিনে তা বিতরণের পরিকল্পনা প্রকাশ করা হবে, তবে তিনি অর্থের উৎস সম্পর্কে কিছু জানাননি। অন্যদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়, জেনেভায় ইরানের স্থায়ী মিশন, মার্কিন অর্থ মন্ত্রণালয় এবং লেবানন সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী হিজবুল্লাহ প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ৩ হাজার ডলার করে প্রদান করবে, যেখানে ইসরায়েলি দখলের কারণে ক্ষতিগ্রস্ত বা পৌঁছানো সম্ভব নয় এমন গ্রামের প্রায় ৫০ হাজার পরিবার অগ্রাধিকার পাবে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৫ সালের প্রথম ১০ মাসে ইরান হিজবুল্লাহকে ১ বিলিয়ন ডলার পাঠালেও তেহরান আনুষ্ঠানিকভাবে এই ধরনের অর্থায়নের কথা স্বীকার করে না।

হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম গত মাসে এক ভাষণে জানিয়েছিলেন, উপলব্ধ সম্পদ ও অনুদান ব্যবহার করে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের আবাসন প্রকল্পে দলটি অবদান রাখবে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ২০২৪ সাল থেকে দুটি যুদ্ধের ফলে মোট পুনর্নির্মাণ খরচ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement