সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে

2026-10-08T18:12:49+06:00
2026-10-08T18:12:49+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ সরকারী কলেজের প্রায় পাচঁশতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ছাত্র-ছাত্রীরা ঢাকাগামী লেনে অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধাঘন্টা অবস্থান নিয়ে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। 

সোনারগাঁ সরকারী কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। হাফভাড়া চালু না হলে সোনারগাঁয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে। 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানী বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ ঘটনার পরদিন উপজেলা প্রশাসন পরিবহন মালিক ও শিক্ষার্থী এবং সুশীল সমাজের লোকজন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। আলোচনার পর মোগরপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসের শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫৫ টাকা ও সাধারন যাত্রীদের জন্য ৭৫ টাকা নির্ধারন করে দেয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি ৫৫ টাকা নয় হাফপাস ভাড়া ৪০ টাকা করতে হবে। 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে আন্দোলন করেছে। পরে কিছুক্ষন অবস্থান করে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement